সারাদেশ

চুনারুঘাট উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা

  চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ২০ নভেম্বর ২০২৬ , ৮:০৯:৫১ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুনারুঘাট উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের কমিটি গঠন করা হয়েছে। এতে মাওলানা ইদ্রিস আলীকে আমির এবং মো. ফুয়াদ হাসানকে সেক্রেটারি করে আট সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে চুনারুঘাট উপজেলা জামায়াতের কার্যালয়ে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুস শহিদ।

আয়োজকদের সূত্রে জানা গেছে, উপজেলার রুকনদের প্রত্যক্ষ ভোটে মাওলানা ইদ্রিস আলী আমির নির্বাচিত হন। পরে নবনির্বাচিত আমিরের নেতৃত্বে কর্মপরিষদের সদস্য মনোনীত করা হয়।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—নায়েবে আমির আসম কামরুল ইসলাম ও মীর মো. সাহেব আলী, সেক্রেটারি মো. ফুয়াদ হাসান এবং কর্মপরিষদ সদস্য এস এম নোমান, খলিলুর রহমান, মাওলানা রায়হান উদ্দিন ও ডা. মো. আব্দুল কাদির।

আরও খবর

Sponsered content