স্টাফ রিপোর্টার ২ মার্চ ২০২৫ , ৬:৪৫:৫৬ প্রিন্ট সংস্করণ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চুরি-ডাকাতির ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১ মার্চ) গভীর রাতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে উপজেলা জুড়ে। সকালে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে ভজনপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, আয়নাল হক (৪০), তিনি রংপুর পীরগঞ্জের পালানো শাহাপুর এলাকার মৃত.আব্দুল জব্বারের ছেলে, শরীফুল ইসলাম (২৮), সে একই থানার মাধ্যমপুর মধ্যপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে, হাসানুর (৪১), সে এককই থানার আজমপুর ফকিরপাড়া এলাকার মৃত.বাদশা ফকিরের ছেলে, তহিদুল ইসলাম (৪০) সে দিনাজপুরের নবাবগঞ্জ থানার মির্জাপুর গ্রামের মৃত.রিয়াজ উদ্দিনের ছেলে ও আনোয়ার হোসেন (৪২), রংপুরের মিঠাপুকুর থানার শটিবাড়ি এলাকার মৃত.আব্দুল আজিজের ছেলে।
তবে রোববার (২ মার্চ) বিকেলে পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। আগামীকাল প্রেস ব্রিফিং বা প্রেস রিলিজের মাধ্যমে আপনাদের জানানো হবে।
জানা গেছে, শনিবার (১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে তেঁতুলিয়ার আজিজনগর গ্রামে বাংলাবান্ধা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের পাশে বেলায়েত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ডাকাতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী বেলায়েত মাস্টারের ছোট ভাই জয়নুদ্দিন জানান, আমার বাড়ি থেকে কিছুটা দূরে বিশ্ব রোডের পশ্চিম পাশে ভাইয়ের বাসা। গতরাতে ৮-১০ জন ডাকাত আসে। দরজা ও বাইরে গেটের তালা ভেঙ্গে বাড়িতে ঢুকে। টাকা পয়সা গহনা নিয়ে গেছে। সকালে আমি এসে দেখি বাড়িতে লোকজন নাই। এসে শুনি রোড দিয়ে দরজায় বাড়ি (আঘাত) ঘরে ঢুকে আঘাত করে।
বেলায়েত মাস্টারের মেয়ে নুসরাত জাহান জানায়, কালকের রাতে প্রায় ১টার সময় কিছু লোক হঠাৎ করে ঘরে ঢুকে পড়ে। ঢুকে পড়ার পরে আমার বাবা-মায়ের রুমে ঢুকে। আমি ছিলাম একটি আলাদা রুমে। পরে ওরা বাড়ি আক্রমন করলো, জিনিসপত্র লন্ডপন্ড করলো। সোনা গহনা ও নগদ টাকা নিছে। ৫০ হাজার টাকা নিছে। নেয়ার পর এরা লুটপাট করতে ছিল পরে আমি রুমের ভেতর থেকে প্রথমে আমার ভাইকে ফোন দেই। পরে পুলিশকে ফোন দেই। পুলিশকে ফোন করে দেয়ার পর আমার চাচ্চুরা আসে তখন তারা পালিয়ে যায়।
এমআই








