সারাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা

  প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ২:২৮:৫৭ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ের ১১ জনকে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি তা প্রতিহত করেছে।

আজ শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে জেলার হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে এ ঘটনা ঘটে।

৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন সুত্র জানায়, ভোররাতে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশুকে মশালগাঁও সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। বিজিবি সদস্যরা তা প্রতিহত করেছে।

আরও জানা গেছে, ওই নারী, পুরুষ এবং শিশুরা বর্তমানে ভারতে অবস্থান করছে। এ নিয়ে বিজিবি সর্তক আবস্থায় রয়েছেন।

এদিকে পুশইনের চেষ্টার বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে ৪২ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content