প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ২:২২:৪৯ প্রিন্ট সংস্করণ
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলনে নেমেছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ, যা বিশ্ব ফুটবলের ইতিহাসে এক বিরল অর্জন।
বিশ্বকাপ যাত্রার আগে প্রস্তুতি ম্যাচে পর্তুগাল মুখোমুখি হবে চিলির। এরপর দলটি যুক্তরাষ্ট্রে উড়ে যাবে, যেখানে ১৮ জুন তারা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে।
রোনালদোর অভিজ্ঞতা, শক্তিশালী দল এবং সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে অনেক বিশ্লেষক ও সমর্থক পর্তুগালকে এবারের বিশ্বকাপের ‘অঘোষিত দাবিদার’ হিসেবে দেখছেন। যদিও ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স ও স্পেনের মতো দলগুলোকে এখনও শিরোপার প্রধান প্রতিদ্বন্দ্বী ধরা হচ্ছে, তবু পর্তুগাল যে চমক দেখাতে পারে—সেই বিশ্বাসও বাড়ছে।
বিশ্বকাপের মঞ্চে আরেকটি স্মরণীয় অধ্যায় যোগ করতে মুখিয়ে আছেন রোনালদো। আর তার নেতৃত্বে পর্তুগালের লক্ষ্য একটাই—প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়।















