প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৬ , ৩:০৬:৩৫ প্রিন্ট সংস্করণ
গল্পের কেন্দ্রে রয়েছেন চার নারী। ঢাকা শহর যেখানে প্রতিদিনের ব্যস্ততায় নিঃশ্বাস নেওয়াটাও যেন একেকটি লড়াই। সেই চাপ যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন কী ঘটে? চার নারীর জীবনে জমে ওঠা এমনই চাপ, সংকট আর বিস্ফোরণের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘প্রেশার কুকার’। যা গেল ঈদে মুক্তি পায় দেশের প্রেক্ষাগৃহে।
এবার সবার জন্য রায়হান রাফির নির্মিত সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৮ অক্টোবর থেকে বিশ্বব্যাপী ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাবে এটি।
সিনেমাতে অভিনয় করেছেন বুবলী, নাজিফা তুষি, মারিয়াম মেহনতি ও স্নিগ্ধা চৌধুরী। তাদের সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরী, আজিজুল হাকিম, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে।















