প্রতিনিধি ১৮ মে ২০২৬ , ১২:২২:০১ প্রিন্ট সংস্করণ
কেরালারনতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কংগ্রেস নেতা ভি ডি সতীশন। আজ সোমবার সকাল ১০টায় থিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই শপথগ্রহণ অনুষ্ঠান। এর মাধ্যমে রাজ্যে ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট সরকারের আনুষ্ঠানিক সূচনা হল।
সোমবার ভারতীয় সংবাদসংস্থা দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এদিন মুখ্যমন্ত্রী সতীশনের সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন। কংগ্রেসের পক্ষ থেকে মোট ১১ জন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তারা হলেন রমেশ চেন্নিথলা, সানি জোসেফ, কে মুরলীধরন, এ পি অনিল কুমার, পি সি বিষ্ণুনাথ, টি সিদ্দিক, বিন্দু কৃষ্ণা, কে এ তুলসী, রোজি এম জন, এম লিজু এবং ও জে জানিশ।
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের পক্ষ থেকে ৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। তারা হলেন পি কে কুনহালিকুট্টি, এন শামসুদ্দিন, কে এম শাজি, পি কে বশির এবং ভি ই আবদুল গফুর।
জোটের অন্যান্য শরিক দলের তরফে কেরলা কংগ্রেস (জোসেফ) নেতা মনস জোসেফ, রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টির শিবু বেবি জন, কেরলা কংগ্রেস (জ্যাকব)-এর অনুপ জ্যাকব এবং কমিউনিস্ট মার্ক্সিস্ট পার্টির সি পি জন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।




















