শিক্ষা ও শিক্ষাঙ্গন

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বেন ৪৩ জন

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৬ , ৯:১১:৪৫ প্রিন্ট সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘ডি’ ইউনিটে মোট ৬১০টি আসনের বিপরীতে এবার আবেদন জমা পড়েছে ২৫ হাজার ৮২৬টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন ৪৩ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ঢাকার মোট পাঁচটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এর আগে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://jnuadmission.com এ প্রবেশ করে ইউজার আইডি দিয়ে লগইন করে নিজ নিজ কেন্দ্র ও আসনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আরও খবর

Sponsered content