সারাদেশ

নেত্রকোনার ৫ আসনের ৪টিতে ‘হ্যাঁ’ এগিয়ে, একটিতে ‘না’ বেশি

  সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৫:১৫ প্রিন্ট সংস্করণ

নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনে অনুষ্ঠিত ‘গণভোট ২০২৬’-এর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, পাঁচটির মধ্যে চারটি আসনে ‘না’ ভোটের তুলনায় ‘হ্যাঁ’ ভোট বেশি পড়েছে। কেবল নেত্রকোনা-৪ আসনে ‘না’ ভোট এগিয়ে রয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা):
মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ১৮২ জন। ১২৫টি কেন্দ্রের ফলাফলে ‘হ্যাঁ’ পেয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬০৫ ভোট এবং ‘না’ পেয়েছে ৭৯ হাজার ৮২১ ভোট। বাতিল ভোট ৪২ হাজার ৭৩০। মোট প্রদত্ত ভোট ২ লাখ ৬০ হাজার ১৫৬। মোট ভোটারের হিসেবে ‘হ্যাঁ’ ৩০.১৬%, ‘না’ ১৭.৫০%।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা):
মোট ভোটার ৫ লাখ ২ হাজার ৪৩৮ জন। ১৭৩টি কেন্দ্রে ‘হ্যাঁ’ পেয়েছে ১ লাখ ৫৩ হাজার ৭৯৩ ভোট, ‘না’ ৭৯ হাজার ৭৫২ ভোট। বাতিল ৩৬ হাজার ২৬২। মোট প্রদত্ত ভোট ২ লাখ ৬৯ হাজার ৮০৭। ‘হ্যাঁ’ ৩০.৬১%, ‘না’ ১৫.৮৭%।

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া):
মোট ভোটার ৪ লাখ ২০ হাজার ৬৮৭ জন। ১৫০টি কেন্দ্রে ‘হ্যাঁ’ পেয়েছে ১ লাখ ৩৬ হাজার ৫ ভোট, ‘না’ ৬০ হাজার ৭৮৭ ভোট। বাতিল ৪১ হাজার ৫৬৬। মোট প্রদত্ত ভোট ২ লাখ ৩৮ হাজার ৩৫৮। ‘হ্যাঁ’ ৩২.৩৩%, ‘না’ ১৪.৪৫%।

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী):
মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। ১৫০টি কেন্দ্রে ‘না’ পেয়েছে ১ লাখ ২ হাজার ১১৩ ভোট এবং ‘হ্যাঁ’ পেয়েছে ৮২ হাজার ১২৫ ভোট। বাতিল ২৭ হাজার ৯৭২। মোট প্রদত্ত ভোট ২ লাখ ১২ হাজার ২১০। এখানে ‘না’ ২৭.২১% এবং ‘হ্যাঁ’ ২১.৮৮%।

নেত্রকোনা-৫ (পূর্বধলা):
মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ১১৭ জন। ৮৩টি কেন্দ্রে ‘হ্যাঁ’ পেয়েছে ১ লাখ ৬৭১ ভোট এবং ‘না’ পেয়েছে ৪৪ হাজার ৫৭৩ ভোট। বাতিল ২৩ হাজার ৭২০। মোট প্রদত্ত ভোট ১ লাখ ৬৮ হাজার ৯৬৪। ‘হ্যাঁ’ ৩৪.৭০%, ‘না’ ১৫.৩৬%।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে এসব বেসরকারি ফলাফল প্রস্তুত করা হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে ভোট-পরবর্তী পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও খবর

Sponsered content