কৃষি বার্তা

বদরগঞ্জে দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উদযাপন

  ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি॥ ১৩ আগস্ট ২০২৫ , ১:৩১:৫৯ প্রিন্ট সংস্করণ

রংপুরের বদরগঞ্জে দৈনিক করতোয়ার ৫০তম বর্ষে পদার্পণ ও ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বদরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি রুহুল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক জাগো রংপুরের প্রকাশক ও সম্পাদক আ. ন. ম. ফেরদৌস আলী, বদরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আলতাফ হোসেন দুলাল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুজ্জামান মুক্তা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মেজবাউল কবীর সবুজ ও সাংবাদিক মাহবুব সরকার বিপ্লবসহ অন্যান্য সাংবাদিকরা।

বক্তারা দৈনিক করতোয়ার সাংবাদিকতার অর্ধশতবর্ষ পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘ এই যাত্রায় পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সুনাম কুড়িয়েছে। তারা ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আলোচনা শেষে দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে আনন্দ উদযাপন করা হয়।

আরও খবর

Sponsered content