সারাদেশ

ভাইকে গুলি করে হত্যার ৮ বছর পর বোন গ্রেপ্তার

  প্রতিনিধি ২৬ জুন ২০২৬ , ৬:৪০:৩১ প্রিন্ট সংস্করণ

কক্সবাজারে আপন ছোট ভাইকে গুলি করে হত্যা মামলায় দীর্ঘ ৮ বছর পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি ছেনোয়ারা বেগমকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড সংলগ্ন জানারঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছেনোয়ারা কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকার বাসিন্দা মো. এরশাদের স্ত্রী।

আজ শুক্রবার সকালে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বলেন, ২০১৮ সালে পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে ছেনোয়ারা বেগম ও তার সহযোগীরা তার আপন ছোট ভাইকে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই ঘটনার পর থেকে অভিযুক্ত প্রায় ৮ বছর থেকে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড সংলগ্ন জানারঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

তিনি আরও জানাজ, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content