প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৬ , ৫:১৭:২৪ প্রিন্ট সংস্করণ
সাবেক যুবলীগ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী মোসা. সেলিনা খাতুনের দেশত্যাগেনিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগ থাকায় আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দিয়েছেন। দুদকের কমিশনের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত ও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় অনুসন্ধান চলমান থাকা পর্যন্ত তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা প্রয়োজন।















