আইন-আদালত

সাবেক সেনাপ্রধান আজিজের ভাই আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৬ , ১:০০:১০ প্রিন্ট সংস্করণ

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় আজ রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন।

‎‎দুদকের সহকারী পরিচালক সজল হোসেন দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এই আবেদন করেন।

এতে বলা হয়, সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন ব্যাংক ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা ও বাড়ি কেনার অভিযোগের অনুসন্ধান চলছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, আজিজ আহমেদের দুর্নীতির সহযোগী তার ভাই আনিস আহমেদ দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্খে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।

আরও খবর

Sponsered content