সারাদেশ

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না জিসানের

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ , ৮:১২:২৯ প্রিন্ট সংস্করণ

ভোলার লালমোহনে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে টমটমের চাপায় জিসান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড প্যায়ারীমোহনের বটতলা এলাকায় রায়চাঁদ টু লর্ডহাডিঞ্জ যাওয়ার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জিসান ওই এলাকার রুবেলের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশু জিসান ওই এলাকার গঙ্গারাম দাস মন্দিরের পাঠশালায় শিশু শ্রেণিতে পড়ত। মন্দিরের ক্লাস শেষে ছুটি হওয়ার পর সে বাড়ি ফিরছিল। রাস্তা পার হতে গিয়ে হঠাৎ একটি দ্রুতগামী ইঞ্জিলচালিত টমটমের নিচে পড়ে যায় জিসান। পরে এলাকাবাসী দ্রুত জিসানকে উদ্ধার করে পাশ্ববর্তী উপজেলা চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

জরুরি বিভাগের চিকিৎসক জিসানকে পর্য়বেক্ষণ করে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের সভাপতি ইব্রাহিম মিয়া ঘটনাটি পুলিশকে জানিয়েছে। দুর্ঘটনায় টমটমটি তাদের জিম্মায় রয়েছে।

তিনি আরও বলেন, ‘শিশুকে পাশের উপজেলার চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারবে বলেছি, মৃত্যুসনদ নিয়ে রাখতে এবং শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় এসে আইনগন ব্যবস্থা নিলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

আরও খবর

Sponsered content