প্রচ্ছদ

গঙ্গাচড়ায় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল মতিন অভি গ্রেফতার

  প্রতিনিধি ২০ জুলাই ২০২৫ , ১১:২৬:৪৬ প্রিন্ট সংস্করণ

গঙ্গাচড়া( রংপুর)  প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আওয়ামী লীগের প্রচার সম্পাদক, সদর ইউপি ৫ নং ওয়ার্ড সদস্য আব্দুল মতিন অভি (৫০)–কে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে ৩০ দিনের আটকাদেশে গ্রেফতার করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।
গঙ্গাচড়া মডেল থানা সূত্রে জানা গেছে, জেলা ম্যাজিস্ট্রেট রংপুর-এর জারিকৃত একটি আদেশ অনুযায়ী ২০ জুলাই (রোববার) দুপুর ১২:০০  ঘটিকায় পাকুড়ি শরীফ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মতিন অভি  গঙ্গাচড়া উপজেলার ভুটকা এলাকার মৃত মকবুল হোসেনের  পুত্র।
‌পুলিশ জানায়, সরকারি আদেশ মোতাবেক ৩০ দিনের আটকাদেশ কার্যকর করার লক্ষ্যে আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়েছে। আটকাদেশের কারণ বা বিস্তারিত প্রশাসনিক বিবরণ এখনো জানা যায়নি।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী আমরা তাকে গ্রেফতার করেছি। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

আরও খবর

Sponsered content