সারাদেশ

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত, ছেলে আহত

  মোঃ কামরুল হাসান কাজল , ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ২:৫১:০৮ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম শহরের তারামন বিবি মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলার পাড় এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে শহরের দিকে আসার সময় তারামন বিবি মোড়ে পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নজরুল ইসলাম ট্রাকের নিচে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও খবর

Sponsered content