সারাদেশ

মাগুরার শ্রীপুরে মনোয়ার হোসেন খানের পক্ষে বিএনপি পরিবারের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি : ২ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৪৮:২৪ প্রিন্ট সংস্করণ


মাগুরার শ্রীপুরে ঢাকাস্থ (শ্রীপুর–মাগুরা) বিএনপি পরিবার ও এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) সংগঠনের উদ্যোগে মাগুরা–১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের পক্ষে গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে।

সংগঠনের নেতাকর্মীরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মাগুরা–১ আসনের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এর অংশ হিসেবে শ্রীপুর, কাজলি বাজার, সাচিলাপুর বাজার, বরইচারা স্ট্যান্ড, গোয়ালদাহ বাজার, টিকারবিলা বাজার, রাজাপুর বাজার, হাট শ্রীকোল বাজার, বরিশাট নয়নশাহসহ বিভিন্ন বাজার ও গ্রামগঞ্জে ব্যাপক গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ (শ্রীপুর–মাগুরা) বিএনপি পরিবারের সভাপতি ও এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর মাগুরা নির্বাচনী পরিচালনা কমিটির টিম লিডার ইঞ্জিনিয়ার আব্দুর রাশেদ মল্লিক, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাদশা জোয়ার্দার, সহ-সভাপতি খোন্দকার আনিচুর রহমান দিলু ও সৈয়দ জাহিদ সাজ্জাদ রিপন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নাজমুল, ইঞ্জিনিয়ার ফখরুল আলম, রাশেদ জামান বাবু, ইঞ্জিনিয়ার আবু তারিক বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম, অ্যাডভোকেট রইচ উদ্দিন আহম্মেদ, কৃষিবিদ নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার সোহাগ শেখ, মো. আনছার আলী খান, শ্রীপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুজার মোহাম্মদ কুতুবুল্লাহ, প্রচার সম্পাদক হিরো জোয়ার্দার, বিশিষ্ট সাংবাদিক মো. বছির হোসেন মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাচ্ছেন এবং এ গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content