সারাদেশ

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন সুইডেন ও কোরিয়া বিএনপির নেতারা

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৩৯:৫০ প্রিন্ট সংস্করণ

সুইডেন ও কোরিয়া বিএনপির নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদনকরেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শ্রদ্ধা নিবেদন শেষে তারা দোয়া ও মোনাজাত পাঠ করেন। মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের রাজনৈতিক পিএস ১/১১ মধ্যেপ্রাচ্যের টেলিকন্ফারেন্সের সমন্বয়কারী ও যুবদলের সাবেক সহ প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু, সুইডেন বিএনপির সভাপতি আবুল হাসান খান বাবু, কোরিয়া বিএনপির আহবায়ক এম জামাল সজল, সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাহিদ জামান, জার্মান বিএনপি নেতা মঈন উদ্দিন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির মানব উন্নয়ন সম্পাদক ফাতেমা খানম, সাকসেস স্টাডির সিও ইব্রাহিম খান, কোরিয়া ভিসনের চেয়ারম্যান ফারুক আহমেদ,কোরিয়া বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু হানিফ তালুকদার, তরিকুল ইসলাম, এম এন ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।

আরও খবর

Sponsered content