সারাদেশ

নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  সিলেট ব্যুরো অফিস : ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:১০:৪২ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় তিনি ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

জনসভায় সিলেট জেলার ৬টি আসন এবং সুনামগঞ্জ জেলার ৪টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন জামায়াত আমির।

এক প্রেস ব্রিফিংয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, জনসভা বিকেল ৩টায় শুরু হয়ে সাড়ে ৪টার মধ্যে শেষ হবে। ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। এর আগে তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে পৃথক জনসভায় অংশ নেবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের নির্ধারিত জনসভা বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত। আয়োজকদের প্রত্যাশা, এতে লক্ষাধিক মানুষের সমাগম হবে। আলিয়া মাদ্রাসা মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় বড় বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে।

আরও খবর

Sponsered content