আন্তর্জাতিক

ইরানে ক্ষেপনাস্ত্র হামলা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের

  প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ২:০৪:৫৫ প্রিন্ট সংস্করণ

ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে প্রভাবশালৗ এক মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছে, ইরানের ওপর চালানো হামলা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের অংশ ছিল। এই হামলা দুই দেশের সমন্বিত সামরিক পদক্ষেপ হিসেবে পরিচালিত হয়েছে বলে তিনি দাবি করেছেন।

প্রভাবশালী ওই কর্মকর্তা দাবি করেন, ইরানে চলমান মার্কিন হামলাগুলো বর্তমানে মূলত সামরিক লক্ষ্যবস্তুগুলোর ওপর চালানো হচ্ছে। ন, এই হামলার মূল লক্ষ্য হলো ইরানের সামরিক হুমকি মোকাবিলা করা এবং মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন বাহিনীকে সুরক্ষা দেওয়া।

ওয়াশিংটন এই পদক্ষেপকে একটি আত্মরক্ষামূলক এবং কৌশলগত ব্যবস্থা হিসেবে দেখছে, যাতে ভবিষ্যতে বড় ধরনের কোনো সংঘাত এড়ানো যায়। বর্তমানে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পেন্টাগন এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

এদিকে. ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, রাজধানীর রিপাবলিক এলাকায় কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এর আগে,ইরানে ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করেছে বলে দাবি করে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এ দাবি করেন। এই হামলা শুরুর পরপরই প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ পুরো ইসরাইল জুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

এই হামলা ও বিস্ফোরণের ব্যাপ্তি বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content