প্রবাসের খবর

রামিসা হত্যার প্রতিবাদে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিল মুন্সীগঞ্জ এসোসিয়েশন

  নিজস্ব প্রতিবেদক: ২৩ মে ২০২৬ , ৯:৪৬:৩২ প্রিন্ট সংস্করণ

পর্তুগালে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগাল–এর উদ্যোগে আলোচিত রামিসা হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দূতাবাসে উপস্থিত হয়ে দূতালয় প্রধান গোলাম সারোয়ারের কাছে স্মারকলিপি জমা দেন। এ সময় তারা রামিসা হত্যার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রনি হোসাইন, খলিলুর রহমান সাগর, টিটু আহমেদ, আলী খান রাসেল, শহিদুল ইসলাম, এসবি খোকন, সাইফুল ইসলাম উজ্জ্বলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, এ ধরনের নৃশংস ঘটনার সঠিক বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্মারকলিপি গ্রহণকালে দূতাবাসের কর্মকর্তারা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

আরও খবর

Sponsered content