শিক্ষা ও শিক্ষাঙ্গন

ঢাবি সিনেটে ওয়াকআউট ডাকসু নেতাদের, হাদি হল নিয়ে অসন্তোষ

  প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ৬:২৫:২৭ প্রিন্ট সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব ও শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন না করার প্রতিবাদে সিনেট অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন ডাকসু নেতারা। একইসঙ্গে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ শরীফ ওসমান হাদি হল’ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। সোমবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে এই ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম জানান, চলতি বছরের জানুয়ারি মাসে সিন্ডিকেট থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব সিনেটে পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে সিনেট সদস্য ও ডাকসু ভিপি সাদিক কায়েম এবং জিএস এস এম ফরহাদসহ ডাকসুর প্রতিনিধি দল অধিবেশন থেকে ওয়াকআউট করেন।

আরও খবর

Sponsered content