বিনোদন

সিডনিতে অরূপ রতন চৌধুরীর সম্মানে সংগীত সন্ধ্যা

  প্রতিনিধি ৭ জুলাই ২০২৬ , ১২:৪৮:৩৬ প্রিন্ট সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক ও সংগীতশিল্পী অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরীর সম্মানে সিডনির লাকেম্বার গ্রামীণ রেস্তোরাঁয় এক মনোরম সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। গেল শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত এই আয়োজনের মূল পরিকল্পনা ও আয়োজক ছিলেন প্রকৌশলী আব্দুল মতিন ও অমিয়া মতিন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন শেখ শামীমুল হক, অজয় দাশগুপ্ত এবং ড. কাইয়ুম পারভেজ। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের সদস্যদের পাশাপাশি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সংগীতশিল্পী, লেখক, নাট্যজন, সাংবাদিক, সংগঠক ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। সাখাওয়াত নয়নের প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনায় পুরো আয়োজনটি ছিল সুশৃঙ্খল ও প্রাণবন্ত।

অনুষ্ঠানের প্রথম পর্বে অগ্রণী অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক দলের পরিবেশনায় দর্শক-শ্রোতারা উপভোগ করেন এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। জনপ্রিয় শিল্পী অমিয়া মতিনের পরিকল্পনা ও পরিচালনায় নজরুলগীতি, রবীন্দ্রসংগীত এবং আধুনিক বাংলা গানের সমন্বয়ে পরিবেশিত হয় ব্যতিক্রমধর্মী পরিবেশনা।

আরও খবর

Sponsered content