আইন-আদালত

ঋণ খেলাপি আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না: আপিল বিভাগ

  প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ১০:৫৫:২৭ প্রিন্ট সংস্করণ

ঋণ খেলাপি হওয়ার কারণে চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে চূড়ান্ত রায় দিয়েছেন আপিল বিভাগ। এই রায়ের ফলে তার নির্বাচনি ফলাফল প্রকাশ করা সম্ভব হবে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ প্রদান করেন। এর আগে গত ১৫ জুন শুনানি শেষ হওয়ার পর রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন আদালত।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। তাদের সঙ্গে আরও ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী। অন্যদিকে, আসলাম চৌধুরীর পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। উল্লেখ্য, ঋণ খেলাপির অভিযোগ থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনে আপিল প্রক্রিয়া চলছিল।

আরও খবর

Sponsered content