প্রচ্ছদ » প্রচ্ছদ » গাইবান্ধায় মাসিক কল্যাণ সভা: পুলিশ সদস্যদের পেশাদারিত্বে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের
গাইবান্ধায় মাসিক কল্যাণ সভা: পুলিশ সদস্যদের পেশাদারিত্বে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের
গাইবান্ধা জেলা প্রতিনিধি ৫ জুন ২০২৫ , ১২:৫৬:৪৯প্রিন্ট
সংস্করণ
গাইবান্ধা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা সদস্যদের উদ্দেশে বলেছেন, “পেশাদারিত্ব বজায় রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে হবে।” সোমবার (৪ জুন) গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিল সেডে আয়োজিত এ সভায় সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, সরকারি সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ এবং জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। পাশাপাশি প্রত্যেককে নিজের পরিবার এবং নিজ দায়িত্ব সম্পর্কেও সচেতন থাকতে হবে।
সভায় অফিসার ও ফোর্সদের উপস্থিতিতে কল্যাণমূলক প্রস্তাব আহ্বান করা হয়। সদস্যদের প্রাতিষ্ঠানিক সমস্যাগুলো নিয়ে আলোচনা হয় এবং যাদের কাজ প্রশংসনীয়, তাদের বিভিন্ন পদে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।
কল্যাণ সভা শেষে অবসরপ্রাপ্ত দুইজন পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তারা চাকরি জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। সহকর্মীদের ভালোবাসা ও সম্মানজনক বিদায় পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা বিদায়ী সদস্যদের অবদানের কথা তুলে ধরেন এবং একসাথে কাজ করার স্মৃতি স্মরণ করেন। পাশাপাশি তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা ও দোয়া করেন।
শেষে বিদায়ী সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।