প্রচ্ছদ

টঙ্গীতে ১০০ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

  মোঃ নুরুজ্জামান শেখঃ ৭ এপ্রিল ২০২৫ , ৮:৫৪:৩৯ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের টঙ্গী থানাধীন কেরানির টেক বস্তি এলাকা থেকে ১০০ পিস ইয়াবা সহ এক নারী মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি চৌকস দল।
গতকাল শনিবার (৬ এপ্রিল ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে অ ভি যান চালিয়ে মা দ ক সম্রাজ্ঞী রানীর (৪৫) বাসা থেকে মাদক বিক্রির সময় স্মৃতি (২৫) নামে এক নারী কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্মৃতি স্বীকার করেছে যে, সে মাদক সম্রাজ্ঞী রানীর কাছ থেকে ইয়াবা  সংগ্রহ করে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বিক্রি করে।
বিক্রির সব টাকা রানীকে বুঝিয়ে দেয় সে। বিনিময়ে রানী তাকে প্রতিদিন ৫০০ টাকা এবং তিন বেলা খাবার দিয়ে থাকেন।
ঘটনার পর পরই মাদক সম্রাজ্ঞী রানী পলাতক হয়ে যান।
গ্রেফতারকৃত স্মৃতির বিরুদ্ধে এবং পলাতক রানীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলমান এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content