প্রচ্ছদ

গাংনীতে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, সংঘর্ষে আহত-৩ 

  মেহেরপুর প্রতিনিধি: ১৬ এপ্রিল ২০২৫ , ১১:২৭:১১ প্রিন্ট সংস্করণ

মেহেরপুরের গাংনীতে জমি দখল কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলা গ্রামে জমির সালিশের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- লক্ষীনারায়নপুর ধলা গ্রামের মৃত রেজাউল হকর ছেলে মোঃ কাউসার আলী (৩৮), কাউসারের স্ত্রী মোছাঃ সেলিনা খাতুন (৩৩) এবং মেয়ে মোছাঃ কাজলী খাতুন (২৪)।
আহত কাউসার আলী জানন,দীর্ঘ প্রায় ২০ বছর যাবৎ বাড়ির জমি নিয়ে আমার আপন ভাইদের সাথে দ্বন্দ্ব চলছিলো। জমির বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সালিশ চলাকালীন সময় আমার আপন বড় ভাই আনসার আলী, তার স্ত্রী কহিনূর,ভাই আহসান হাবিব, তার স্ত্রী মাবিয়া খাতুন, ছেলে মোঃ রকি, ও রবিন হঠাৎ অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে। এসময় আমি, আমার স্ত্রী-সন্তান গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়।
তিনি আরো বলেন, আমি আমার জমির অংশ চাই এবং যারা আমার পরিবারকে আহত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে আহসান হাবিবের ছেলে মোঃ রকি ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, তেমন বড় কিছুই হয়নি। পারিবারিকভাবে সামান্য ঝামেলা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআই

আরও খবর

Sponsered content