সারাদেশ

ঝিকরগাছায় অসহায় বৃদ্ধার পাশে মানবকল্যাণ ফাউন্ডেশন

  এম,আমিরুল ইসলাম জীবন,স্টাফ রিপোর্টার ২৬ জানুয়ারি ২০২৬ , ৪:৪৯:২৪ প্রিন্ট সংস্করণ

যশোরের ঝিকরগাছায় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক অসহায় বৃদ্ধার মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ৫ নম্বর পানিসারা ইউনিয়নের সৈয়দপাড়ার রেলওয়ে জমিতে বসবাসরত ওই বয়স্ক নারীর হাতে খাট, কম্বল ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

জানা গেছে, পরিবারের লোকজন যথাযথভাবে দেখভাল করতে না পারায় ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় সেখানে বসবাস করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে মানবিক সহায়তার উদ্দেশ্যে এগিয়ে আসে মানবকল্যাণ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী আসাদুল জামানের নেতৃত্বে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক আফজাল হোসেন চাঁদ। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি মিজানুর রহমান মিজান, সদস্য অংকন দাস, সাংবাদিক মিঠুন সরকার ও ওবায়দুল ইসলাম বাপ্পী, হোসেন আলী সুপারম্যান, শামিম হোসেনসহ আরও অনেকে।

ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content