প্রচ্ছদ

কালকিনিতে গুনি শিক্ষকদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

  স্টাফ রিপোর্টার মাদারীপুর  ২৩ মে ২০২৫ , ৯:১৫:১৪ প্রিন্ট সংস্করণ

মাদারীপুরের কালকিনিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের অবসরজনিত বিদায় সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১২ টায় উপজেলার মিনি অডিটোরিয়ামের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ ফরিদুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন, কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক খলিলুর রহমান, কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান। গুনি এ চারজন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয় এবং ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মান প্রদান করা হয়।

ইব্রাহিম সবুজ /মআই

আরও খবর

Sponsered content