সারাদেশ

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

  মোঃ নুরুজ্জামান শেখ , গাজীপুর:  ৩ ডিসেম্বর ২০২৫ , ৮:২৮:৩৭ প্রিন্ট সংস্করণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া ও আলোচনা সভা করেছে টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী সমবায় সমিতি।
বুধবার (০৩ ডিসেম্বর) রাতে টঙ্গী থানা প্রেসক্লাব সংলগ্ন সমিতির নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক মোশারফ হোসেন সরকার, সদস্য সচিব লুৎফজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, কবির হোসেন,আবু বক্কর সিদ্দিক,স্বপন মিয়া সহ সংগঠনে বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী সমবায় সমিতি কোন রাজনৈতিক সংগঠন নয়। এখানে সকল দলমতের মানুষের ঐক্যবদ্ধ সহঅবস্থান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলমত নির্বিশেষে সকল মানুষের শ্রদ্ধা ও ভালবাসার মানুষ। তার অসুস্থতায় দেশ তথা বিশ্বের মানুষ ব্যাথিত। আমরা বৃহত্তর ময়মনসিংহবাসী তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনা করছি।
সভা শেষে বিশেষ দোয়া, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content

আরও খবর: ঢাকা

টঙ্গীতে মা-মেয়েকে মারধর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটি গঠন, আহ্বায়ক শওকত আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক রেজাউর রহমান ফাহিম

টঙ্গীতে অপারেশনের পর তরুণীর মৃত্যু, ‘মীমাংসার’ অভিযোগে প্রশ্নের মুখে হাসপাতাল

আমতলী-কেরানিটেক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাঠে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন রিজভী

৫ আগস্টের ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন বহন করছে ডিএনসিসির ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

দীর্ঘ ৮ বছর পর তেজগাঁও প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শামীম নির্বাচিত