সারাদেশ

গাজীপুর মহানগর জামায়াত আমিরের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:০২:৫১ প্রিন্ট সংস্করণ

গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিনের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হ্যাক হওয়া ওই নম্বর থেকে বিভিন্ন ব্যক্তি ও সাংবাদিকদের কাছে বিকাশে টাকা পাঠানোর অনুরোধ করা হচ্ছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে অধ্যাপক জামাল উদ্দিন হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমার নম্বর থেকে আরও অনেকের কাছে একইভাবে টাকা চাওয়ার বার্তা পাঠানো হচ্ছে। বিষয়টি আমি জানতে পেরেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।’

একই সঙ্গে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, তার নম্বর থেকে কোনো ধরনের আর্থিক লেনদেনের অনুরোধ এলে তা উপেক্ষা করবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content