অপরাধ

মাধবপুরে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২২ এপ্রিল ২০২৬ , ৭:৫৪:৪১ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে একটি বসতবাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে ওই বাড়ি থেকে ১২৯ কেজি গাঁজা ও ৭ বোতল নেশাজাতীয় মাদক ‘ইসকাফ’ উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকেই মাদক কারবারে জড়িত আকলিমা আক্তার (২৮) নামের এক নারীকে আটক করা হয়। তিনি স্থানীয় বাসিন্দা এবং রতন মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
ডিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও খবর

Sponsered content