অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

  মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টার  ৩ মে ২০২৬ , ৩:৪৫:৩৩ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩ মে ২০২৬) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেলবাগান প্রান্তিকপাড়ায় এ অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজুরাপুর রেলবাগান প্রান্তিকপাড়ার মজিবুর রহমান এর ছেলে ইমন আলী (২৫) ও একই এলাকার মৃত হারুন আলীর ছেলে রুবেল (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়: চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে সদর মডেল থানার এসআই আব্দুল মোতালেব, এএসআই,রেজাউল করিম,এএসআই আব্দুল কাইউম,শরিফুল ইসলামসহ একটি আভিযানিক দল
চাঁপাইনবাবগঞ্জ শহরের রেলবাগান প্রান্তিকপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

আরও খবর

Sponsered content