সারাদেশ

দ্বিতীয় পদ্মা সেতুসহ নানা দাবিতে ঝিনাইদহে স্মারকলিপি

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার : ৭ মে ২০২৬ , ১০:৪৫:৩০ প্রিন্ট সংস্করণ

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদী এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে ঝিনাইদহে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। একই সঙ্গে ঝিনাইদহে রেললাইন সংযোগ স্থাপন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন জেলার সচেতন নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায়ের কাছে এ স্মারকলিপি প্রদান করে ‘ঝিনাইদহ রেল লাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি’।

জেলা প্রশাসনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির সভাপতি এনএম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, অধ্যক্ষ কামাল উদ্দিন, মো. আসাদুজ্জামান, শারমিন সুলতানাসহ অন্যান্য সদস্যরা।

এ সময় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, পার্শ্ববর্তী জেলাগুলোতে রেল সংযোগ থাকলেও ঝিনাইদহ জেলা শহর এখনো রেলসেবার বাইরে রয়েছে। ফলে জেলার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। তারা জেলা সদরকে রেললাইনের আওতায় আনার পাশাপাশি একটি মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।

এ ছাড়া জেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহের উন্নয়ন এবং নবগঙ্গা নদী সংস্কারের দাবিও স্মারকলিপিতে তুলে ধরা হয়।

আরও খবর

Sponsered content