অপরাধ

মাধবপুরে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ৭ দিনের কারাদণ্ড

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:  ৬ জুলাই ২০২৬ , ১:২৯:১৯ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে কাওসার (২৫) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ জুলাই) দুপুরে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত কাওসার মাধবপুর পৌরসভার কাচারি গ্রামের আকবর আলীর ছেলে।
অভিযানে মাধবপুর থানার পুলিশের একটি দল সহযোগিতা করে।
এবিষয়ে মাধবপুরের ইউএনও মো. মেহেদী হাসান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদকমুক্ত ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content