সারাদেশ

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ২০ নভেম্বর ২০২৬ , ১:০৬:২২ প্রিন্ট সংস্করণ

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে এবং জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও কিছুটা উত্তাল রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় আকভান শুক্রবার (২০ নভেম্বর) সকাল ছয়টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৮৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি ভারতের অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

মহিপুরের ‘গাজী ফিস’-এর স্বত্বাধিকারী মো. মজনু গাজী বলেন, “সাগরে থাকা মাছ ধরার ট্রলারের জেলেদের সতর্কতার সঙ্গে থাকতে বলা হয়েছে।”

আরও খবর

Sponsered content