কবি: এটিএম রাকিবুল বাসার ২ মার্চ ২০২৫ , ৭:৪২:৫০ প্রিন্ট সংস্করণ
বাবাদের কেন বয়স বাড়ে, কেন তারা বুড়িয়ে যায়,
একদিন যে হাত ছিল শক্ত, আজ কেন কাঁপে হায়?
যে কাঁধে চড়েছি শৈশবে সুখে,
সে কাঁধ ক্লান্ত, নুয়ে পড়ে দুঃখে।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে,
সংসারের বোঝা বইছে নিরবেই, নিভৃতে।
নিজের স্বপ্ন গুছিয়ে রেখে,
আমাদের স্বপ্ন গড়তে শেখে।
চোখের কোনে লুকানো জল,
হাসির আড়ালে ব্যথার দল।
সব ভুলে বাবারা হাসে,
সন্তানের সুখেই প্রাণ যে ভাসে।
বাবাদের কেন বয়স বাড়ে?
কারণ তারা ভালোবাসে চুপিচুপি,
অধরে রাখে না কোন দাবি,
সন্তানের আলোতেই জীবন রাঙায়,
নিজের দিন ফুরিয়ে যায়।




















