প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৫ , ৩:১৭:৪০ প্রিন্ট সংস্করণ
শাহেনা আক্তার: বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির নির্দেশে রবিবার দুপুর ১২ টার দিকে হবিগঞ্জে পথযাত্রা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ্যাম্বুলেন্স নীতিমালা বাস্তবায়ন ও ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতারা তাদের দাবি দাওয়া না মানলে আগামী ১২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করবে।
হবিগঞ্জ জেলা প্রাইভেট এ্যাম্বুলেন্স মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ আব্দুল গফুর এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম ও সহ সভাপতি আব্দুল কদ্দুস এর পরিচালনায় এ ধর্মঘট পালন করা হয়।




















