খেলাধুলা

২৯ জুন ২০২৬: আজ টিভিতে ফুটবল ও অন্যান্য খেলার সূচি

  প্রতিনিধি ২৯ জুন ২০২৬ , ৭:৪২:০৯ প্রিন্ট সংস্করণ

ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের লড়াই জমে উঠেছে। টুর্নামেন্টের আজকের হাইভোল্টেজ ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে জাপানের। এছাড়া জার্মানি লড়বে প্যারাগুয়ের বিপক্ষে। একই সঙ্গে আজ থেকে শুরু হচ্ছে টেনিসের মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট উইম্বলডন।

ব্রাজিল বনাম জাপান ম্যাচটি রাত ১১টায় বিটিভি, টি স্পোর্টস এবং সময় টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। এরপর রাত ২টা ৩০ মিনিটে জার্মানি ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটি একই চ্যানেলগুলোতে দেখা যাবে। এছাড়া আগামীকাল সকাল ৭টায় নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যকার খেলাটিও বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভিতে প্রচারিত হবে।

অন্যান্য খেলার মধ্যে দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচটি নাগরিক টিভিতে দেখা যাবে। বিকেল ৪টায় সনি স্পোর্টস ২ চ্যানেলে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের খেলা সম্প্রচারিত হবে। এছাড়া স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে বিকেল ৪টায় ১ম রাউন্ডের খেলা দেখানো হবে।

আরও খবর

Sponsered content