প্রচ্ছদ

শিল্পকলার ডিজি জামিল আহমেদের পদত্যাগ

  প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৪৬:৫৬ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) পদ থেকে পদত্যাগ করেছেন সৈয়দ জামিল আহমেদ। আজ শুক্রবার সন্ধ্যায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সৈয়দ জামিল আহমেদের পদত্যাগপত্রের অনুলিপি আমাদের হাতে এসেছে। এ ছাড়া আজ মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসবের সমাপনী বক্তব্যেও তিনি পদত্যাগেরে বিষয়টি উল্লেখ করেন।

বক্তব্যের সময় তিনি বর্তমান প্রশাসন এবং সচিবালয়ের অযাচিত হস্তক্ষেপের কথা তুলে ধরেন সৈয়দ জামিল আহমেদ। তিনি দাবি করেন, স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না, তাই তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

গুণী এ নাট্য নির্দেশক ও শিক্ষক বলেন, প্রশাসনের পক্ষ থেকে শিল্পকলার বরাদ্দের ক্ষেত্রে প্রায়ই নানা গড়িমসি করা হয়েছে এবং শিল্পকলার বিকাশে প্রয়োজনীয় বরাদ্দও দেওয়া হয়নি।

এ বিষয়ে সৈয়দ জামিল আহমেদ বলেন, উপদেষ্টাদের অসহযোগিতা, শিল্পকলার কর্মকর্তা-কর্মচারীদের অসহযোগিতা এবং দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে তিনি কাজ করতে পারছিলেন না, যা তার পদত্যাগের প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে।

আরও খবর

Sponsered content