অর্থ-বাণিজ্য

আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিনের বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত, সেরা ডিলারদের উমরাহ পুরস্কার

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৬ , ২:৩২:১৩ প্রিন্ট সংস্করণ

উৎসবমুখর পরিবেশে আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেডের উদ্যোগে “অ্যানুয়াল ডিলার কনফারেন্স ২০২৫-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রতিষ্ঠানের ব্যবসায়ী অংশীদার (ডিলার), উর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেডের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন ও বিজনেস হেড রেজাউল করিমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সম্মেলনে বিগত বছরের ব্যবসায়িক সাফল্য ও অর্জন পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ বাজার সম্প্রসারণ, টেকসই প্রবৃদ্ধি এবং ডিলারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল ‘বেস্ট ডিলার’ (Best Dealer) ও ‘বেস্ট সেলস পারসন’ (Best Sales Person) সম্মাননা প্রদান। নিজ নিজ ক্ষেত্রে অসামান্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ মনোনীতদের আকিজ হেলথকেয়ারের পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে পবিত্র উমরাহ হজের প্যাকেজ প্রদান করা হয়।

সম্মেলনে ডিলার পার্টনারদের নিরবচ্ছিন্ন অবদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আকিজ হেলথকেয়ারের অগ্রযাত্রাকে আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content