সারাদেশ

কাসিমপুর কারাগারে অসুস্থ হয়ে যুবদল নেতা শিপুর মৃত্যু

  গাজীপুর প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৬ , ১২:৩৪:২০ প্রিন্ট সংস্করণ

গাজীপুর–২ আসনের সাবেক সংসদ সদস্য আহসান উল্লা মাস্টার হত্যা মামলার আসামি ও যুবদল নেতা শহিদুল ইসলাম শিপু কাসিমপুর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন।

কারা সূত্রে জানা গেছে, শনিবার (৪ জানুয়ারি) সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শহিদুল ইসলাম শিপু। এ সময় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। তবে চিকিৎসার জন্য নেওয়ার পথে সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে তিনি মারা যান।

মৃত শহিদুল ইসলাম শিপু জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দ্বিপুর ছোট ভাই। তিনি গাজীপুরের টঙ্গী উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা। তার বাবা রফিকুল ইসলাম রফু একজন ঠিকাদার (কন্ট্রাক্টর)।

শহিদুল ইসলাম শিপুর মৃত্যুর ঘটনায় কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরও খবর

Sponsered content