কৃষি বার্তা

‎ইসকন নিষিদ্ধের দাবিতে বিরামপুরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ‎

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৫ , ৯:১০:৩৭ প্রিন্ট সংস্করণ

‎দিনাজপুরের বিরামপুরে আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীস যুবসংঘ এবং এদের অঙ্গ সংগঠনগুলোর দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলার আয়োজনে দেশজুড়ে ধর্মীয় উগ্রবাদী কর্মকান্ড, সহিংসতা, হত্যা ও হত্যার হুমকি এবং দেশবিরোধী কর্মকান্ডের অভিযোগে ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

‎শুক্রবার (৩১ অক্টোবর) বাদ জুমা বিরামপুর শহরের চাঁদপুর আহলেহাদীস জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা মোড়ে গোল চত্বরে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে আবারো বিক্ষোভ মিছিলটি চাঁদপুরে ফিরে এসে শেষ হয়।

‎বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা “ইসকনের কার্যক্রম বন্ধ করো, করতে হবে”, “ইসকন হঠাও, দেশ বাঁচাও”, “ইসকন নিষিদ্ধ করো, সম্প্রীতি রক্ষা করো”, অপহরণ, খুন, ধর্ষণ- ইসকনের দর্শন”, “ইসকন জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী”, “ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না”, “সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও”, ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ইত্যাদি স্লোগান দেন।

‎‎প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ আহলেহাদীস যুবসংঘ, দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা শাখার সভাপতি সাইফুর রহমান বলেন, ‘ইসকন প্রকাশ্যে এবং গোপনে অনেক হত্যাকান্ডের সাথে জড়িত। তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মুসলিম নারীদেরকে অপমান অপদস্ত করে। তাদের লোকজন মুসলিম নারীদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে। তাদের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে হুমকি, হয়রানি, গুম এমনকি খুনও করা হয়। তাদের এই সন্ত্রাসী কার্যক্রম দ্রুতই বন্ধ করতে হবে। ইসকন যেভাবে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে তা অনতিবিলম্বে দমন করতে হবে। এবং তাদের সকল অপরাধের বিচার করতে হবে। সর্বোপরি ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।’

‎আহলে হাদীস আন্দোলনের অঙ্গ সংগঠন সোনামনি’র কেন্দ্রীয় সহকারী পরিচালক আবু তাহের মেজবা বলেন, ইসকন নামের এই জঙ্গি সংগঠন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ও ছদ্মবেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে আমাদের মুসলিম ভাইদের টার্গেট কিলিং মিশনে নেমেছে। এরা আমাদের বোনদের টার্গেট করে প্রেমের প্রস্তাব, মিথ্যা বলা ও বিয়ের নাম করে জোরপূর্বক ধর্মান্তরিত করছে। আমরা এই ইসকন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। অন্যথায়, বাংলার মুসলিম ভাইয়েরা বসে থাকবে না। ইসকন নিষিদ্ধ করতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

আরও খবর

Sponsered content