শিক্ষা ও শিক্ষাঙ্গন

কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত, শতাধিক চাকরি প্রদান

  ভুবন কুমার শীল : ২ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৩২:৫১ প্রিন্ট সংস্করণ

কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করা ও শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে অ্যাসেট প্রকল্পের আওতায় কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি প্রদান করা হয় ১০০ জন চাকরি প্রত্যাশীকে। তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। জব ফেয়ারে ৩০টি চাকরিদাতা প্রতিষ্ঠান স্টল দিয়ে অংশগ্রহণ করে।

রোববার কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের পরিচালক (উপসচিব) খন্দকার মো. নাহিদ হাসান।

কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন, স্টেডফাস্ট কুরিয়ারের সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন) আহসান হাবিব আহসান, পপার প্লাস কেবলস লিমিটেডের টিভিইটি কনসালটেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুজ্জামান এবং কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক পরিতোষ কুমার মণ্ডল।

জব ফেয়ার ও সেমিনারে কারিগরি শিক্ষার্থীদের চাকরির বাজার সম্পর্কে ধারণা প্রদান, দক্ষতা উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় চাকরি প্রত্যাশীদের একটি প্যানেলও গঠন করা হয়, যেখান থেকে পরবর্তীতে পর্যায়ক্রমে আরও নিয়োগ প্রদান করা হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, অ্যাসেট প্রকল্পের অর্থায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content