সারাদেশ

কুষ্টিয়া-৩ আসনে ৪৫ কেন্দ্রের ফলে ২১ হাজার ভোটে এগিয়ে আমির হামজা

  কুষ্টিয়া জেলা প্রতিনিধি : ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:১৭:৪৯ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে ৪৫ কেন্দ্রের ফলে ২১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৪৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ৪৫ কেন্দ্রে মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৪৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার পেয়েছে ৪১ হাজার ৯৯৮ ভোট।

এই আসনে মোট কেন্দ্র রয়েছে ১৪২টি কেন্দ্র রয়েছে। মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৬০০ জন।

আরও খবর

Sponsered content