চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বনকুল এলাকায় অভিযান চালিয়ে ৭৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বাবু ইসলাম প্রকাশ বাবু (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী।
র্যাব সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বনকুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন বাবু ইসলামকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়,গ্রেফতার বাবু ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য উল্লেখযোগ্য এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।