শিক্ষা ও শিক্ষাঙ্গন

ডাকসু নির্বাচন ও বরাদ্দ নিয়ে ক্ষোভ জানালেন সাদিক কায়েম

  প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ৭:২৫:১৫ প্রিন্ট সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বার্ষিক সিনেট অধিবেশনে বাজেট আলোচনায় বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতের নাজুক অবস্থা এবং ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন ও এর ফান্ডের বরাদ্দ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম।

বাজেট অধিবেশন চলাকালে সাদিক কায়েম বলেন, প্রস্তাবিত পুরো বাজেটে আমরা লক্ষ্য করেছি যে, আগামী ডাকসু নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের বাজেট বা এর বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

তিনি সংশয় প্রকাশ করে প্রশ্ন তোলেন, তাহলে কি আমরা ধরে নেব যে, আগে যেভাবে বিভিন্ন অজুহাত ও বাজেট ঘাটতির দোহাই দিয়ে নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল, এবারও সেভাবেই ডাকসু নির্বাচন বন্ধের প্রক্রিয়া চলছে? তিনি এ বিষয়ে উপাচার্যের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়ে বলেন, আমরা কি আসলেই ডাকসু নির্বাচন বন্ধের দিকে যাচ্ছি কি না, তা উপাচার্য স্যারের কাছে জানতে চাই। তিনি আশা প্রকাশ করেন যে, বাজেটে ডাকসু নির্বাচন এবং ডাকসু পরিচালনার জন্য যথাযথ বরাদ্দ রাখা হবে।

আরও খবর

Sponsered content