প্রচ্ছদ

হবিগঞ্জে দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

  হবিগঞ্জ প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:২৩:৪৬ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের চুনারুঘাটে দাম্পত্য কলহের জেরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা।
গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে চুনারুঘাট উপজেলার রাণীগাও ইউনিয়নের আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে চুনারুঘাট উপজেলার রাণীগাও ইউনিয়নের আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলো আতিকপুর গ্রামের আব্দুর রউফ (৩৫), তার দুই শিশু সন্তান খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

হবিগঞ্জের সহকারি পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) এ,কে,এম সালিমুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, আব্দুর রউফ ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। এছাড়াও তিনি ঋণগ্রস্ত ছিলেন। শুক্রবার দিবাগত রাতে আব্দুর রউফের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। কোলের সন্তানকে নিয়ে ঘর থেকে বেড়িয়ে যান স্ত্রী। এরপর আব্দুর রউফ দুই শিশু সন্তান খাদিজা ও আয়েশাকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করে আত্মহত্যা করেন।

বিষয়টি আচ করতে পেরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রউফকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

মৃত আব্দুর রউফের ছোট ভাই সোহাগ মিয়া জানান, আমরা পাশ্ববর্তী ঘরে ঘুমে ছিলাম। হঠাৎ করে চিৎকারের শব্দ শুনে গিয়ে দেখি আমার দুই ভাতিজি ও ভাই বিষাক্রান্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে তাদেরকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আমার ভাই ও ভাবির মধ্যে দীর্ঘদিন যাবত নানা বিষয়াদি নিয়ে ঝগড়া লেগেই থাকত।

হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসাপাতালের মেডিক্যাল অফিসার ডা. সাফায়াতুল ইসলাম জানান, গতকাল রাত ১টার দিকে আব্দুর রউফ বিষাক্রান্ত অবস্থায় হাসপাতালে আসেন। তার দুই শিশু সন্তানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আব্দুর রউফ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ১০টার মারা যান তিনি।

 

আরও খবর

Sponsered content