প্রতিনিধি ২৭ জুন ২০২৬ , ১১:২৮:২৬ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ৫৮ জন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে ৯৪ জন শিশু হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন শিশুকে এই ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত চার শিশুর মধ্যে তিনজনের বয়স ৪ মাস এবং একজনের বয়স ৮ মাস। চলতি মাসেই তাদের হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। গতকাল দুপুর ও রাতের বিভিন্ন সময়ে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।




















