সারাদেশ

লালপুরে যুবকের মৃত্যু, পারিবারিক কলহের ইঙ্গিত

  লালপুর (নাটোর) প্রতিনিধি ২ জুন ২০২৬ , ৫:২২:২১ প্রিন্ট সংস্করণ

নাটোরের লালপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে উত্তম কুমার সরকার (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, তিনি মাদকাসক্ত ছিলেন।

সোমবার (১ জুন) উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মহেশ্বর সুন্দর বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত উত্তম কুমার সরকার ওই গ্রামের গৌর চন্দ্র সরকারের ছেলে। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

নিহতের বড় ভাই অনুপ সরকার বিকেলে ভাইকে খুঁজতে তার বাড়িতে যান। একপর্যায়ে ঘরে প্রবেশ করে তিনি উত্তম কুমারকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত হলে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে লালপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) গোলাম মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। এছাড়া নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন বলেও স্থানীয়ভাবে তথ্য পাওয়া গেছে।

লালপুর থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content