প্রচ্ছদ

বগুড়ার দুই পুলিশ সুপারের পদকপত্র প্রত্যাহার

  বগুড়া জেলা প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৪৯:০৫ প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমদে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোববার এ আদেশ জারি করা হয়েছে।

বিপিএম পদক বাতিল হওয়া বগুড়ার সাবেক দুই পুলিশ সুপার হলেন- অবসরপ্রাপ্ত ডিআইজি মোজাম্মেল হক এবং বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত ডিআইজি আলী আশরাফ ভূঞা।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক-২০১৮ এর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)/বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।

আরও খবর

Sponsered content